ভর্তি থেকে সনদ, বেতন থেকে তহবিল — ERP সফটওয়্যার, প্রতিষ্ঠানের ওয়েবসাইট আর অভিভাবক-শিক্ষক-ছাত্র পোর্টাল। বাংলা, আরবি ও ইংরেজিতে।
প্রয়োজন অনুযায়ী আলাদা বা একসঙ্গে নিন — পরে যোগ করাও সহজ।
ভর্তি থেকে সনদ, বেতন থেকে তহবিল — দফতর, তা'লীমাত, ইমতিহান, মুহাসাবা, দারুল ইকামা ও মাতবাখের সব কাজ এক জায়গায়।
নিজস্ব ডোমেইনে সুন্দর, দ্রুত ওয়েবসাইট — নোটিশ, গ্যালারি, অনলাইন ভর্তি আবেদন, ফলাফল ও আরও অনেক কিছু; নিজেই হালনাগাদ করবেন।
অভিভাবক মোবাইলে দেখবেন হাজিরা, ফলাফল, বেতন ও নোটিশ; শিক্ষক নিজের ক্লাসের হাজিরা নেবেন।
মেনুর নাম ও কাজের ধারা কওমী মাদরাসার দফতর যেভাবে চলে, ঠিক সেভাবেই।
ওয়েবসাইট আর ERP একই সিস্টেমে — ওয়েবসাইটে ভর্তি আবেদন জমা হলে সরাসরি ERP-র দফতরে চলে আসে।
সন্তানের হাজিরা, পরীক্ষার ফল, বেতনের হিসাব ও নোটিশ — নিজের মোবাইলে। একাধিক সন্তান এক জায়গায়।
নিজের ক্লাসের পিরিয়ডভিত্তিক হাজিরা ও নোটিশ।
নিজের তথ্য ও পড়াশোনার হালনাগাদ দেখা।
মুহতামিম, নাজেম, তা'লীমাত, দারুল ইকামা — আপনার পরিচিত নাম ও কাজের ধারা অনুযায়ী সাজানো।
হিজরি শিক্ষাবর্ষ, বেফাক ও আল হাইআতুল উলইয়া বোর্ডের নিবন্ধন-কাজ আলাদা মেনুতে।
কোন তহবিলের টাকা কোন খাতে খরচ হবে — নিয়ম ঠিক করে দিলে ভুল খাতে খরচ আটকে যায়।
প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা আলাদা, ভূমিকা অনুযায়ী অনুমতি, HTTPS এবং প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ।
মেনু ও মূল পাতাগুলো তিন ভাষায়; আরবিতে ডান-থেকে-বাম লেআউট।
আলাদা কিছু ইনস্টল ছাড়া ব্রাউজারেই চলে; মোবাইলের হোম-স্ক্রিনে অ্যাপের মতো রাখা যায়।
ছাত্র-সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী প্যাকেজ।
দাম সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। আপনার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত প্যাকেজ ও সর্বশেষ দাম জানতে যোগাযোগ করুন।
WhatsApp-এ জানান আপনার প্রতিষ্ঠানের ধরন ও প্রয়োজন।
আমরা সফটওয়্যারটি চালিয়ে দেখাব — প্রশ্ন করুন, যাচাই করুন।
আপনার বিভাগ, শ্রেণি, ফি ও লোগো বসানো; Excel থেকে ছাত্র-তালিকা আমদানি।
দায়িত্বপ্রাপ্তদের হাতে-কলমে শেখানো; তারপর পুরোদমে চালু।
প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়; কে কী দেখতে/বদলাতে পারবে তা ভূমিকা অনুযায়ী ঠিক করা যায়। সংযোগ HTTPS-এ এনক্রিপ্টেড, আর প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ নেওয়া হয়।
অনলাইন সংস্করণ চালাতে ইন্টারনেট লাগে (মোবাইল ডেটাতেও চলে)। ইন্টারনেট-ছাড়া চলার মতো ডেস্কটপ সংস্করণ তৈরি হচ্ছে।
না, বাধ্যতামূলক নয়। শুরুতে আপনার-নাম.fitechbd.com ঠিকানায় চালানো যায়; পরে নিজস্ব ডোমেইন কিনলে সেটাতেই চলবে — ডেটা যেমন আছে তেমনই থাকবে।
না। Excel/CSV ফাইল থেকে ছাত্র-তালিকা একসঙ্গে আমদানি করা যায়।
হ্যাঁ। ERP, ওয়েবসাইট ও পোর্টাল — সবই মোবাইলের ব্রাউজারে সুন্দরভাবে চলে।
হ্যাঁ। প্রয়োজন অনুযায়ী আলাদা বা একসঙ্গে নেওয়া যায়; পরে যোগও করা যায়।
শীঘ্রই আসছে: POS সিস্টেম · বায়োমেট্রিক / অনলাইন হাজিরা · অনলাইন একাডেমি (কোর্স ও Zoom ক্লাস) · ই-কমার্স / বুক শপ
ডেমো দেখতে, দাম জানতে বা যেকোনো প্রশ্নে — WhatsApp-এ লিখুন, আমরা উত্তর দেব।